Editors Picks

Saturday, August 26, 2017

রংপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ওমর ফারুক মুন্না, কুমিল্লা তিতাস


 তিন বা‌রের সা‌বেক প্রধানমন্ত্রী বিএন‌পির চেয়ারপার্সন বেগম খা‌লেদা জিয়া ও বিএন‌পির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তা‌রেক রহমা‌নের নি‌র্দে‌শে রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে বন্যা কব‌লিত অসহায় ও ক্ষ‌তিগ্রস্থ ৫০০ প‌রিবারের মা‌ঝে ত্রান বিতরন ক‌রেন জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় ছাত্রদ‌লের সা‌বেক সাধারন সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংস‌দের যুগ্ম সাধারন সম্পাদক ওমর ফারুক মুন্না ।

এসময় অার ও উপ‌স্থিত ছি‌লেন রংপুর জেলা বিএন‌পির সি‌নিয়র নেতৃবৃন্দ সহ যুবদল,ছাত্রদল,স্বেচ্ছা সেবকদল,শ্রমীকদলের নেতৃবৃন্দ এবং ছাত্রদ‌লের বি‌ভিন্ন ইউ‌নি‌টের নেতৃবৃন্দ ।

Saturday, August 5, 2017

তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেব সরকারের মৃত্যু


তিতাসে  সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেব সরকারের মৃত্যু

মোঃ জুয়েল রানা: কুমিল্লা তিতাস উপজেলার ৫নং কলাকান্দি  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেব সরকার (৬৫) ইন্তেকাল করেছেন। ৫ আগস্ট শনিবার সকাল ১১ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এপিস-২ আব্দুল মতিন খান, বর্তমান ইউপি চেয়ারম্যান জনাব হাবিবুল্লাহ বাহার, মাছিমপুর আশার আলো সমিতি লিঃ এর সভাপতি হাসান মাহমুদ অপু, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের অভিভাবক সদস্য ইকবাল হোসেন বাবুল, ইউপি সদস্যা সহ  সর্বস্তরের মানুষ এবং তাঁরা মরহুমের বিদেহী আত্মার
শান্তি কামনা করেন।facebook page

Tuesday, July 25, 2017

ছাত্রদলের শীর্ষ দুই পদে আসতে পারে যারা বিস্তারিত....!

বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল  বিএনপির রাজপথের আন্দোলন সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদল। দ‌ক্ষিন এ‌শিয়ার সববৃহৎ ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। মেয়াদোত্তীর্ণ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি খুব শিগগিরই ঘোষণা হ‌তে পা‌রে।আর এ কারণে পদ প্রত্যাশী নেতাকর্মীরাও দৌড়ঝাপ শুরু করেছেন। নেতাদের বাড়িতে ধরনা দিচ্ছেন, নিজেদের আমলনামার ফিরিস্তি তুলে তদবির করছেন। আবার সুবিধাবাদী ছাত্র নেতারাও সিন্ডিকেটের উপর ভর করে দাপিয়ে বেড়াচ্ছেন।

বিএনপির আন্দোলনে সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সংগঠনটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে ইতোমধ্যে নতুন কমিটি গঠনের দাবিতে একাট্টা হয়েছেন সকল পর্যায়ের নেতাকর্মীরা।

তৃণমূল নেতাকর্মী‌দের অাশা ত্যাগী,যোগ্য,অা‌ন্দোলন সংগ্রা‌ম ও রাজপ‌থে স‌ত্রিুয় এমন এক‌টি ক‌মি‌টি উপহার দি‌বেন দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমান ।

দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়া বর্তমা‌নে লন্ড‌নে অা‌ছেন পুত্র তা‌রেক রহমা‌নের বাসায় ।‌চি‌কিৎসার জন্য তি‌নি লন্ডনে গে‌ছেন ।লন্ডন থে‌কে ফি‌রেই দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়া ঘোষনা দি‌তে পা‌রেন ছাত্রদ‌লের নতুন ক‌মি‌টি ।

নতুন ক‌মি‌টি‌তে সভাপ‌তি প‌দে বেশ অা‌লোচনায় অা‌ছে অালমগীর হাসান সোহান ।‌তি‌নি বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় ক‌মি‌টির সহ সভাপ‌তি ।অসংখ্য মামলা নি‌য়ে তি‌নি রাজপ‌থে দ‌লের জন্য দা‌য়িত্ব পালন ক‌রে যা‌চ্ছে।সাংগঠ‌নিক সম্পাদক ইসহাক সরকার ও বেশ অা‌লোচনায় অা‌ছে।‌সি‌নিয়র এই  ছাত্রনেতা ছাত্রদ‌লের শীর্ষ প‌দে যে‌তে অ‌নেক মামলা,হামলা ও জীব‌নের ঝু‌কি নি‌য়ে রাজপ‌থে স‌ত্রিুয়ভা‌বে দা‌য়িত্ব পালন করে যা‌চ্ছে।

অার সাধারন সম্পাদক প‌দে বেশ অা‌লোচনায় অা‌ছে জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় ছাত্রদ‌লের সা‌বেক সফল সাধারন ও বর্তমান ক‌মি‌টির যুগ্ম সম্পাদক 

ওমর ফারুক মুন্না ।কর্মীবান্ধব মেধাবী এই  ছাত্র‌নেতা অসংখ্য মামলা হামলা ও জীব‌নের ঝু‌কি‌ নি‌য়ে সরকার বি‌রোধী অা‌ন্দোল‌নে রাজপ‌থে স‌ত্রিুয় ।তার স্লোগা‌নে ক‌ম্পিত ঢাকার রাজপথ ।যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু ও স‌াধারন সম্পাদক প‌দে অা‌লোচনায় অা‌ছে ।facebook page

Friday, July 21, 2017

কুমিল্লা দাউদকান্দি উপজেলায় মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে গুলি: যুবলীগ নেতা সবুজ গুলিবিদ্ধ:-

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় রায়পুরে যুবলীগ এর সম্মেলনে সাংসদ মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে গুলি:
যুবলীগ নেতা সবুজ গুলিবিদ্ধ:-

দাউদকান্দিতে ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিন যুবলীগ এর সম্মেলনে   গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) এর মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) মো:সুবিদ আলী ভূইয়াকে লক্ষ্য করে গুলি।

গুলিটি লক্ষ্যহীন হয়ে ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন যুবলীগ এর বর্তমান সভাপতি মো: মাহবুবুল হক সবুজ গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ যুবলীগ নেতা সবুজকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ঢাকায় প্রেরণ করা হয়, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল বেলায় উপজেলার রায়পুর উচ্চ বিদ্যালয় মাঠ সম্মেলনস্থলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দির্ঘ প্রায় এক যুগ পর দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপ্স্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি ও সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) মো: সুবিদ আলী ভূঁইয়া, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ এর বর্তমান চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক মো: সারওয়ার হোসেন বাবু, উপজেলা যুবলীগ এর আহবায়ক মো: শাহজাহান খন্দকার, উপজেলা যুবলীগ এর যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সুমন ও যুগ্ম আহবায়ক হেলাল মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সকল নেতৃবৃন্দ যখন সভামঞ্চে উপস্থিত হন, তখন সমাবেশ স্থলে চারদিক থেকে জনশ্রোতের মত মিছিল আসতে শুরু করে। তখন মিছিলের মাঝখান থেকে দাউদকান্দি ও মেঘনা গণমানুষের নেতা মো: সুবিদ আলী ভুইয়াকে লক্ষ্য করে "কিলার" গুলি ছুড়লে গুলিটি লক্ষ্যহীন হয়ে ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন যুবলীগ এর সভাপতি মাহবুবুল হক সবুজ হাতে গুলিবৃদ্ধ হয়ে সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে, লুটিয়ে পরা সবুজকে সভাস্থলে আগত যুবলীগ এর নেতাকর্মীরা গৌরীপুর সরকারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যায়,চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

আমি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ এর পক্ষ থেকে গুলিবিদ্ধ সবুজের সুস্থতা কামনা করছি, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশ প্রসাশনকে অনুরোধ করছি এবং এই সন্ত্রাসী হামলার তিব্র প্রতিবাদ জানাচ্ছি।
----------------------
মো: সারওয়ার হোসেন বাবু
যুগ্ম আহবায়ক
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ,
সাবেক সাধারন সম্পাদক
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ,
সভাপতি - গভর্নিং বডি
গাজীপুর খান মডেল হাইস্কুল এন্ড কলেজ।facebook page

Tuesday, July 18, 2017

অাওয়ামীলী‌গের সাধারন সম্পাদক ওবা‌য়েদুল কা‌দের‌কে স‌ঠিক জবাব দিলেন কেন্দ্রীয় ছাত্রদ‌লের যুগ্ম সাধারন সম্পাদক ওমর ফারুক মুন্না

ডিয়ার ওবায়েদুল কাদের, পালানোর ইতিহাস তো আপনাদের!

একাত্তরে জাতিকে অরক্ষিত রেখে আপনারা সীমান্ত পাড়ি দিয়ে ভেগেছিলেন। হ্যাঁ যুদ্ধ করেছিলেন বটে আপনারা, সীমান্তের ওইপাড়ে,  আপনাদের যুদ্ধ করার জন্যে আলাদা একটা সেক্টরই গঠিত হয়েছিল, সোনাগাছী!

পঁচাত্তরে শেখ মুজিবের মৃত্যুর পরেও আপনারা পালিয়েছিলেন। নেতার লাশের পাশে আপনাদের পাওয়া যায়নি, পাওয়া যায়নি নেতার জানাযায়। আপনাদেরই আরেক নেতা তৎকালীন সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউল্লাহ শেখ মুজিবকে দেওয়াল টপকে পালিয়ে যাবার পরামর্শ দিয়েছিলেন।

জিয়াউর রহমানের মৃত্যুর পরে বাংলাদেশ যখন ভয়ংকর এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি আপনার নেত্রী তখন সীমান্ত লক্ষ্য করে ভোঁ দৌড় লাগিয়েছিলেন। এই দেশের জনগণের কথা ভাবেননাই।

নব্বইয়ের উত্তাল গণ আন্দোলনের দিনগুলোতেও আপনারা আপোষকামীতার ভূমিকা নিয়েছিলেন। দিনে আন্দোলন আর রাতে এরশাদ, এই ছিলেন আপনারা। লাল দীঘির জনসভায় আপনাদের নেত্রী আঙ্গুল উঁচায়া ঘোষণা দিয়েছিলেন- এরশাদ শাহীর অধীনে যে নির্বাচনে যাবে সে হবে জাতীয় বেঈমান!

তারপরের দিন এরশাদের সাথে লংড্রাইভ, আন্দোলনের মাঠ থেকে পালিয়ে গিয়ে এরশাদের অধীনে নির্বাচনে আপনারাই গিয়েছিলেন।

এক এগারোর দুই উদ্দিনের ক্যামোফ্লেজ সামরিক শাসনের সময় আপনাদের নেত্রীই আপোষ করে কানের চিকিৎসার নাম করে দেশ ছেড়ে ভেগেছিলেন।

সেইদিন খালেদা জিয়া কি বলেছিল জানেন? এইটা আমার দেশ, এই দেশ ছেড়ে আমি কোথাও যাবোনা।

মূলত: খালেদা জিয়ার আপোষহীন মনোভাবের কারণেই সেই সময়ে 'মাইনাস টু' ফর্মুলা ভেস্তে যায়। আপনার নেত্রীও দেশে ফেরার সাহস পেয়েছিলেন।

আপনাদের আন্দোলনের ফসল দুই উদ্দিনের করা আপনাদের নেত্রীর মামলাগুলো আপনারা তুলে নিয়েছিলেন। রেখে দিয়েছেন খালেদা জিয়ার মামলাগুলো।

খালেদা জিয়া সেই মামলাগুলো মোকাবেলা করছেন। এই বয়সেও প্রায় প্রতি সপ্তাহে আদালতে হাজিরা দিচ্ছেন উনি।

....

পালাবার সংস্কৃতি আপনাদের, বিএনপির না। বিএনপি লড়ে যাচ্ছে, বিএনপি লড়বে। বিএনপি দেশের মানুষের পাশে থাকবে।

খালেদা জিয়া ভাঙ্গবেন কিন্তু মচকাবেন না। আপোষে জেলে বসে মুরগির রানও চিবাবেন না।facebook page

Sunday, July 16, 2017

প্রিয় বিদ্যাপীঠটিকে বাঁচাতে এগিয়ে আসুন সালমান হাসান....!

প্রিয় বিদ্যাপীঠটিকে বাঁচাতে এগিয়ে আসুন......।

সৃষ্টি আর ধ্বংসে এগিয়ে চলছে পৃথিবী। কেউ সৃষ্টিতে আবার কেউ ধ্বংসের খেলায় মত্ত। তেমনি এক অবিনাশী খেলার শিকার আমার আপনার সবার প্রিয় বিদ্যাপীঠ,

মাছিমপুর আর আর ইন্সটিটিউশন।    শিক্ষার প্রতি প্রচন্ড অনুরাগী স্বর্গীয় শ্রী রাজ বিহারী পোদ্দার কর্তৃক পরম মমতায় প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি আজ চরম সংকটাপন্ন। এক শ্রেণির লুটেরা, স্বার্থান্বেষী মহলের চক্রান্তে স্কুলটি তার ঐতিহ্যগত খ্যাতি হারিয়ে ফেলতে বসেছে। ফলশ্রুতিতে, চরম ফল-বিপর্যয়সহ নানা অনিয়মে জর্জরিত ৮৭ বছরের পুরোনো এই স্বণামধন্য প্রতিষ্ঠানটি। এমন দুরবস্থার কারণ হিসেবে কেউ কেউ বলছেন শক্তিশালী পরিচালনা পর্ষদ না থাকা , যোগ্য শিক্ষকের অভাব ও অভিভাবকদের অসচেতনতাই এর মূল কারণ। আমার কাছেও কারণগুলো যৌক্তিক মনে হয়েছে। একটু অনুধাবন করুন আপনার কাছেও তাই মনে হবে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, ১৯৩০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও আজ পর্যন্ত

ইংরেজি-গণিত-বাংলাতে অনার্স-মাস্টার্স ডিগ্রীধারী কোনো শিক্ষক নেই। সস্তায় শিক্ষক কেনার এক প্রতিযোগিতা চলছে অবিরাম।এমন  শিক্ষকশূণ্য বিদ্যালয়টি কীভাবে প্রত্যাশিত ফলাফল এনে দিবে? চূড়ান্ত সময় উপস্থিত, আপনার অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, এই প্রিয়  বিদ্যাপীঠটির দুর্দিনে তার পক্ষে সরব ভূমিকা  পালন না করলে সম্মুখে ঘোর অমানিশা অবশ্যম্ভাবী। এ ভুলের প্রায়শ্চিত্ত বইতে হবে দীর্ঘদিন। তাই যোগ্য অভিভাবকরা নির্বাচনের মাধ্যমে স্কুল পরিচালনায় এগিয়ে আসুন, স্কুলের সকল অনিয়ম বন্ধে সহায়ক হোন। দক্ষ বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের মাধ্যমে লেখাপড়ার মানোন্নয়ন করুন। সবার শ্লোগান হোক- অযোগ্য সব দূরে থাকুক, যোগ্য ও শিক্ষিত লোক স্কুল পরিচালনা করুক।

বিঃদ্র- কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার এই পোস্ট নয়, শিকড়ের টানে একান্ত ব্যক্তিগত অভিমত। facebook page

Saturday, July 15, 2017

মাছিমপুর স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে একটি মহল...

গাজী হানিফ বলেন, তিতাস উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে একটি মহল তাদের নিজেদের সার্থ হাসিল করার জন্য স্কুল পরিচালনায় পকেট কমিটি গঠন করার পায়তারা করছে। এ লক্ষে অন্য কোন প্রাথী যাতে ফরম কিনতে না পারে সেই জন্য তারা স্কুল গেইটে টেবিল বসিয়ে সতর্ক পাহারা বসায়। তাদের এক দল পেটুয়া বাহিনী, লাটিসোটা, হকিস্টিক নিয়ে পুরো বাজারে মহড়া দেয়। তাদের কোরামের বাইরে কেউ মনোনয়ন ফরম কিনতে গেলেই তাদের কে দেওয়া হচ্ছে বাঁধা এবং স্কুল প্রবেশের গেইটে দিয়ে দিচ্ছে তালা। প্রিয় এলাকাবাসি, একটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এ ধরনের নোংরা রাজনীতি কারোরই কাম্য নয়। এর  বিরুদ্ধে তিতাস উপজেলা পরিষদের  সন্মানিত

ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার প্রকাশ্যে প্রতিবাদ করে প্রমান করেছেন শিক্ষা প্রতিষ্ঠান সকল রাজনীতির উর্ধ্বে। এই প্রতিষ্ঠানকে নোংরা রাজনীতির কবল থেকে রক্ষা করে

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আপনাদের সকলের সহযোগিতা অপরিহার্য। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় প্রয়োজন শিক্ষিত, ভদ্র, মার্জিত ও রুচিশীল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। নিজেদের পকেট ভারী করা নয় বরং পকেট থেকে অর্থ খরচ করে স্কুল উন্নয়নে অব্যাহত প্রচেষ্টায় রত থাকবে। ছাত্র-ছাত্রীদের ফলাফল ও শিক্ষার মান উন্নয়নই হবে তাদের প্রধান লক্ষ্য।

কারো রক্ত চক্ষুকে ভয় করে পালিয়ে গেলে অপশক্তির জয় হবে। তাই আমাদের সকলকে নিজেদের প্রয়োজনে একসাথে এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে সম্মনিত অভিভাবকদের  সচেতন ভূমিকা অগ্রগণ্য।
আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই প্রানের বিদ্যাপীঠকে কে রাহুর গ্রাস থেকে মুক্ত করি।facebook page

Comments System

Disqus Shortname